Posts

Showing posts with the label পথিকৃৎ বসু

জিৎ ও টোটা রায়চৌধুরী একসাথে বড় পর্দায়? ‘অনন্ত সিংহ’ নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়!

Image
ছবির উৎস: ফেসবুক / প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে কেবল সংবাদ প্রকাশের জন্য।  ‎জিৎ-এর সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করতে চলেছেন টোটা রায়চৌধুরী — এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। বহুদিন ধরেই বলিউডের ব্যস্ততার কারণে টোটাকে বাংলা ছবিতে খুব একটা দেখা যাচ্ছিল না। তবে এবার পরিচালক পথিকৃৎ বসুর পরবর্তী ছবি ‘অনন্ত সিংহ’-তে তাঁকে দেখা যেতে পারে বলেই গুঞ্জন ছড়িয়েছে। ‎ ‎শোনা যাচ্ছে, অভিনেতা সম্প্রতি ছবির চিত্রনাট্য পেয়েছেন এবং সেটি তাঁর ভালোও লেগেছে। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন, ‎"সিনেমার গল্প ভালো লেগেছে ঠিকই, তবে এখনও আমি নিশ্চিত নই অভিনয় করব কি না।" ‎ ‎যদি টোটা রাজি হন, তাহলে এই প্রথমবার তাঁকে ও জিৎ-কে একসঙ্গে দেখা যাবে সিনেমার পর্দায়। এর আগে দেবের সঙ্গে একাধিক ছবিতে টোটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, তবে জিৎ-এর সঙ্গে এটাই হবে প্রথম। ‎ ‎আসল চমক আরও একটি জায়গায়—জানা গেছে, টোটার চরিত্রে নাকি আগে ভাবা হয়েছিল আবীর চট্টোপাধ্যায়কে। কিন্তু একের পর এক শুটিংয়ে ব্যস্ত থাকায় আবীর সময় বের করতে পারেননি। ‎ ‎জানা যাচ্ছে, ছবিটি একটি জীবনীভিত্তিক সিনেমা, যেখানে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত ...