তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! রয়েছেন মধুমিতাও
ছবির উৎস ফেসবুক তিন জনপ্রিয় নায়িকা একসাথে ফিরছেন ছোট পর্দায়? শুরু হয়েছে জল্পনা! টেলিপাড়ায় এখন তুমুল গুঞ্জন—একটি নতুন ধারাবাহিকে একসঙ্গে দেখা যেতে পারে ছোট পর্দার তিন পরিচিত মুখ: মধুমিতা সরকার, রণিতা দাস এবং দীপান্বিতা রক্ষিত। তিনজনেই দীর্ঘদিন ধরে ধারাবাহিকের জগৎ থেকে দূরে। তবে এবার হয়তো সেই বিরতিতে ইতি পড়তে চলেছে। মধুমিতা শেষ অভিনয় করেছিলেন ২০১৮ সালের হিট ধারাবাহিক 'কুসুমদোলা'-তে। রণিতা দাসকে শেষ দেখা গেছে ২০১১ সালের জনপ্রিয় ধারাবাহিক 'ইষ্টিকুটুম'-এ। দীপান্বিতা রক্ষিতের যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে, ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিক দিয়ে, যা প্রথম ধারাবাহিকেই তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। পরে তিনি ‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারক হিসেবে টিভিতে ছিলেন, তবে ধারাবাহিকে আর দেখা যায়নি। তবে এখন খবর, স্টার জলসার জন্য নির্মিতব্য একটি নতুন ধারাবাহিকে এই তিন অভিনেত্রীই লুক টেস্ট দিয়েছেন। ধারাবাহিকটি নির্মাণ করছেন প্রখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে নায়ক-নায়িকা বাছাইয়ের কাজ। জানা যাচ্ছে, মধুমিতা ও রণিতা দুজনেই এর আগে লীনার ধারাবাহিকে কাজ করেছেন। নায়কের চর...